যশোর জেলার মনিরামপুর উপজেলা শহর থেকে পশ্চিমে অবস্থিত হেলাঞ্চী কৃষ্ণবাটী নামে দু'টি গ্রাম। যেখানে বসবাস করতো হিন্দু-মুসলিম। অসম্প্রদায়িক এক চেতনায় যাদের বন্ধন ছিল এক অভিন্ন(হরিহর) আত্মার মত। উক্ত জনপদের মাঝে যারা অন্যতম, মরহুম মোশাররফ হোসেন, জনাব নেছারুদ্দীন আহমদ, মরহুম আঃ মজিদ মোড়ল,স্বর্গীয় ঠাকুর দাস মল্লিক প্রমুখ ব্যক্তিবর্গের নেতৃত্বে বাংলা ১৪ মাঘ ১৩৬৮ বঙ্গাব্দ ২১ জানুয়ারী ১৯৬২ খ্রীষ্ট্ব্দে এক অপরাহ্নে হেলাঞ্চী কৃষ্ণবাটী প্রাথমিক বিদ্যালয় গৃহে আলোচনান্তে অনগ্রসর জনগোষ্টীকে মানসম্মত শিক্ষাদানের উদ্দেশ্যে জুনিয়র হাইস্কুল স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল যার ফলশ্রুতিতে উক্ত দুই গ্রামের মধ্যবর্তী এক ছায়াঢাকা, পাখিডাকা, ছায়াসুনিবিড় মনোরম পরিবেশে স্থাপিত হয়েছিল হেলাঞ্চী কৃষ্ণবাটী জুনিয়র স্কুল।
যাদের স্মরণে স্মরণীয় এই বিদ্যাপীঠ
মরহুম বদরউদ্দীন মোড়ল, মরহুম ফজর আলী সরদার, মরহুম আব্দুল মজিদ মোড়ল,স্বর্গীয় ঈশান চন্দ্র দাস,মরহুম এমান আলী বিশ্বাস, স্বর্গীয় ডাঃ সতীশ চন্দ্র পাল ,মরহুম মালু সরদার, মরহুম মোশাররফ হোসেন,জনাব নেছারুদ্দীন আহম্মদ, মরহুম মনছুর আলী মোড়ল, স্বর্গীয় প্রিয় নাথ বিশ্বাস, মরহুম নাছির সরদার, মরহুম ভোলাই সরদার, মরহুম আনছার আলী সরদার ও স্বর্গীয় তারাপদ পাল, সকল সাং-হেলাঞ্চী।
মরহুম আব্দুল মজিদ,স্বর্গীয় ডা; গিরীন্দ্রনাথ বিশ্বাস, স্বর্গীয় নীলকোমল মন্ডল, স্বর্গীয় রামেশ্বর মল্লিক, স্বর্গীয় মঙ্গল চন্দ্র সরকার, স্বর্গীয় ঠাকুর দাস মল্লিক, মরহুম মিয়াজান দপ্তরী, মরহুম রজব আলী শেখ, মরহুম নূর আলী গাজী,মরহুম বাগান গাজী, মরহুম সামছুর রহমান,মরহুম ছটু সরদার ও স্বর্গীয় মনোহর মন্ডল, সকল সাং-কৃষ্ণবাটী।
